গত ২৪ ঘন্টায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩৪৪ জন, মৃত্যু ০২

 


বাংলাদেশে বর্ষাকাল এলেই এডিস মশার উৎপাত বাড়ে। এ সময়  মশার কামড়ে আক্রান্ত হয়ে ডেঙ্গি রোগীর সংখ্যা বাড়তে থাকে। 


গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ০২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সারাদেশে গত ২৪ ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৪ জন। এর আগে দেশে এক দিনে সর্বোচ্চ ৬৩৫ ডেঙ্গি রোগী শনাক্ত হয়েছিল ১ অক্টোবর ২০২২,

এ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গি রোগীর সংখ্যা দুই হাজার ১৫৬ জনে দাঁড়াল।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে:

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গি আক্রান্ত হয়ে ৩৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত)। এদের মধ্যে ঢাকার ২৭৯ জন এবং ঢাকার বাইরে ৬৫ জন। 


জানুয়ারি থেকে ৪ অক্টোবর ২০২২ পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়েছেন সর্বমোট ১৮ হাজার ৬৪৬ জন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪২৭ জন।


বাংলাদেশে সর্বোচ্চ ২০১৯ সালে ১ লক্ষ ১ হাজার ৩৫৪ জন মানুষ আক্রান্ত হয়েছিল। ১৬৪ জনের মৃত্যু হয়েছিল সে বছর।

২০১৮ সালে সারা দেশে আক্রান্ত হন ১০ হাজার ১৪৮ জন, মৃত্যু হয়েছিল ২৬ জনের। 

২০২১ সালে  সারা দেশে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন, মৃত্যু হয়েছিল ১০৫ জনের।

Post a Comment

0 Comments